প্রচ্ছদ আন্তর্জাতিক হরমুজ প্রণালী ত্যাগের অনুমতি পেল মালয়েশীয় জাহাজ

হরমুজ প্রণালী ত্যাগের অনুমতি পেল মালয়েশীয় জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের অবরোধ করে রাখা কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পেয়েছে একটি মালয়েশীয় বাণিজ্যিক জাহাজ। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে আটকে পড়া তাদের সাতটি জাহাজের মধ্যে একটিকে গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি কর্মকর্তাদের সফল কূটনৈতিক আলোচনার পরই এই ইতিবাচক সিদ্ধান্ত আসে। নিরাপত্তার স্বার্থে জাহাজটির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মালয়েশিয়া জানিয়েছে, তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরাপদ ও উন্মুক্ত সমুদ্রপথের প্রতি শ্রদ্ধাশীল এবং আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখার পক্ষে।

গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এর ফলে বহু দেশের জাহাজ সেখানে আটকা পড়ে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলে জাহাজগুলো ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। বাকি জাহাজগুলো ছাড়িয়ে আনতেও আলোচনা অব্যাহত রয়েছে।

আরও খবর

গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল বললেন চিফ প্রসিকিউটর

০৭ এপ্রিল ২০২৬
Daily Gazipur
ফন্ট
লাইন
সেভ