করোনা নিয়ে ভুল ধারণা ঠেকাতে আলাদা ডিপার্টমেন্ট করছে ফেসবুক

করোনা নিয়ে ভুল ধারণা ঠেকাতে আলাদা ডিপার্টমেন্ট করছে ফেসবুক
Pearl IT
July 20, 2020
03:30 PM

নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নতুন একটি বিভাগ খোলার কথা জানিয়েছে। করোনা ভাইরাস নিয়ে ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমটি আগে থেকেই নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এবার করোনাভাইরাস বিষয়ে ভুল ধারণাগুলো সরাতে সম্প্রতি নতুন একটি বিভাগ খোলার ঘোষণা দিয়েছে ফেসবুক। এর আগে গ্রাহককে মাস্ক পরতে উৎসাহিত করতে নোটিফিকেশন দেয়া এবং বিভ্রান্তিকর পোস্টগুলোকে অসত্য বলে চিহ্নিত করার মতো পদক্ষেপ নিয়েছে ফেসবুক। শিগগির অ্যাপ এবং ওয়েবসাইটে ‘ফ্যাক্টস অ্যাবাউট কোভিড-১৯’ নামে নতুন এ বিভাগ দেখতে পাবেন গ্রাহক।

টুইট পোস্টে ফেসবুক বলছে, ‘মহামারী বিষয়ে সাধারণ ভুল ধারণাগুলো ভাঙবে’ এ বিভাগটি। টুইটের সঙ্গে দেয়া একটি নমুনা ছবিতে দেখা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিশ্বাসযোগ্য সূত্র হিসেবে ব্যবহার করবে ফেসবুক।

‘হাইড্রোক্সিক্লোরোকুইন রোগ নিরাময়, চিকিৎসা বা প্রতিরোধ করবে এমন কোনো প্রমাণ মেলেনি।’ -এমন সাধারণ বিবৃতির মাধ্যমে ভুল ধারণা ভাঙবে এ বিভাগ।

এর আগে ফেসবুক দাবি করেছিল, সামাজিক মাধ্যমের উচিত নয় সত্য-মিথ্যার বিচার করতে বসা। পাশাপাশি বিভ্রান্তিকর রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করতেও অস্বীকৃতি জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

Loading next post...