পদ ছাড়লেন গুগলের ২ সহ-প্রতিষ্ঠাতা, শীর্ষ নেতৃত্বে সুন্দর পিচাই

পদ ছাড়লেন গুগলের ২ সহ-প্রতিষ্ঠাতা, শীর্ষ নেতৃত্বে সুন্দর পিচাই
Pearl IT
December 4, 2019
07:54 AM

নিউজ ডেস্ক:
গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের শীর্ষ নেতৃত্ব সরে দাঁড়িয়েছেন কোম্পানিটির দুই সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্গেই ব্রিন। ল্যারি ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। প্রসিডেন্ট পদে ছিলেন সার্গেই। এ পরিপ্রেক্ষিতে অ্যালফাবেট ও গুগল- এই দুই কোম্পানিরই সিইও হচ্ছেন সুন্দর পিচাই। এতদিন তিনি শুধু গুগলের সিইও ছিলেন।

মঙ্গলবার তারা হুট করে পদ ছাড়ার ঘোষণা দেন। তবে পরিচালন বোর্ডের সদস্য হিসেবে থাকবেন তারা।

ঘোষণা দিয়ে একটি চিঠিতে তারা দুইজন উল্লেখ করেন, বোর্ড সদস্য, শেয়ারধারী এবং সহ-প্রতিষ্ঠাতা হিসেবে এখনও সক্রিয় অংশগ্রহণ থাকবে তাদের। তবে এসময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামো আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

তারা বলেন, গুগল কোনো গতানুগতিক সংস্থা নয়। আমরা কখনওই ব্যবস্থাপনার পদগুলো ধরে রাখতে আগ্রহী না। সুপ্রতিষ্ঠিত দুটি প্রতিষ্ঠান গুগল ও অ্যালফাবেটের দুজন আলাদা সিইও ও একজন প্রেসিডেন্টের প্রয়োজন নেই।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যয়নের সময় ল্যারি ও সার্গেয়ের পরিচয়। ২১ বছর আগে গুগল তৈরির পর ২০১৫ সালে ‘অ্যালফাবেট ইনকরপোরেটেড’ নামে মূল প্রতিষ্ঠানের কার্যক্রম চালাতে থাকেন।

Loading next post...