নিউজ ডেস্ক: অনলাইনে অ্যাপস ব্যবহার করে র্যাপিড ক্যাশ, টাকাওয়ালা, স্বাধীন, ক্যাশ ক্যাশ, ক্যাশম্যান সহ বিভিন্ন প্রতারক চক্রের অবৈধ, উচ্চ সুদ হারের ঋণ বিতরণ কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব)। শনিবার টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব) এর আহ্বায়ক মুর্শিদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি জানায় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে টিক্যাব জানায়, […]
নিউজ ডেস্ক: সম্প্রতি নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ রিলিজ করতে যাচ্ছে মাইক্রোসফট। ওএসটির মাধ্যমে সরাসরি অ্যাপলের অ্যাপ স্টোর ব্যবসা মডেলে আঘাত করে বসেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি। এ বছরের শেষ নাগাদ বাজারে আসার কথা রয়েছে অপারেটিং সিস্টেমটির। এতে নতুন উইন্ডোজ স্টোরের দেখা পাবেন ব্যবহারকারীরা। সফটওয়্যার ডেভেলপাররা ওই উইন্ডোজ স্টোরে নিজস্ব ইন-অ্যাপ লেনদেন প্রক্রিয়া ব্যবহার করতে […]
নিউজ ডেস্ক: নিজেদের নিউজ শোকেস প্রোগ্রামের জন্য আট প্রকাশকের সঙ্গে সমঝোতায় স্বাক্ষর করেছে গুগল। এর মধ্যে গ্লোব অ্যান্ড মেইলের মতো প্রধান সারির প্রকাশকও রয়েছে। সমঝোতার বদৌলতে গুগল কনটেন্টের লাইসেন্স নিতে পারবে এবং প্রকাশকরা উচ্চ-গুণগত মানসম্পন্ন সাংবাদিকতার জন্য অর্থ পাবে। এরআগে ফ্রান্স ও যুক্তরাজ্যেও একই কাজ করেছে গুগল। এর সুফল হিসেবে গুগল ব্যবহারকারীরা কিছু সংবাদ বিনামূল্যে […]
নিউজ ডেস্ক: অনলাইন বিজ্ঞাপন বাজারে একচেটিয়া আধিপত্য এবং প্রতিদ্বন্দ্বীদের কোণঠাসা করে রাখার নীতির কারণে গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইউরোপীয় কমিশন। গুগল কীভাবে ডাটা সংগ্রহ করে, বিজ্ঞাপনের স্পেস বিক্রি করে এবং অনলাইন বিজ্ঞাপনের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, তা খতিয়ে দেখবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তদারকি প্রতিষ্ঠানটি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রতিদ্বন্দ্ব্বী প্লাটফর্মগুলোকে বিজ্ঞাপনের সুযোগ দিচ্ছে […]
নিউজ ডেস্ক: চিপ সংকটের কারণে আবারো পিছিয়ে গেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের গ্যালাক্সি এস২১এফইর উন্মোচন। স্যামসাংয়ের পাশাপাশি বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানও তাদের পণ্য উৎপাদন ও সরবরাহে সমস্যার সম্মুখীন হচ্ছে। খবর গ্যাজেটস নাউ। স্যাম মোবাইলের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২১ সালের শেষ প্রান্তিকে বাজারে গ্যালাক্সি এস২১এফই আনতে পারে স্যামসাং। এর আগে প্রতিষ্ঠানটি জানায় চিপস্বল্পতার কারণে চলতি বছর […]
নিউজ ডেস্ক: ফোল্ডিং ডিসপ্লের নতুন ল্যাপটপ নিয়ে এসেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। লেনোভো থিংকপ্যাড এক্সওয়ান ফোল্ড প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ পর্যায়ের প্রথম ল্যাপটপ, যেটির ডিসপ্লে ফোল্ড করা যায়। লেনোভো থিংকপ্যাড এক্সওয়ান ফোল্ডে এলজি নির্মিত ১৩ দশমিক ৩ ইঞ্চির ২০৪৮*১৫৩৬ পিক্সেলের টুকে পিওলেড ডিসপ্লে প্রদান করা হয়েছে। ডিসপ্লের মধ্যভাগে যান্ত্রিক কবজা দেয়া হয়েছে, যেটি ফোল্ডিংয়ে সাহায্য করে। ব্যবহারকারীরা […]
নিউজ ডেস্ক: এখন থেকে আলেশা মার্ট, ধামাক, ইভ্যালির মতো প্রতিষ্ঠানগুলোর সার্বিক লেনদেন বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করবে। ক্রেতাদের হাতে পণ্য ডেলিভারির পর টাকা পাবে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। এমন তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান। বৃহস্পতিবার (২৪ জুন) বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে ‘ডিজিটাল কমার্স পরিচালনা’ বিষয়ে সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন তিনি। হাফিজুর […]
নিজস্ব প্রতিবেদক: ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০ টি ই-কমার্সের সঙ্গে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন বন্ধ করেছে ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক ও ব্রাক ব্যাংক। এসব অনলাইন মার্কেট প্লেস নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠায় এমন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ব্যাংকগুলো। নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- আলাদিনের প্রদীপ, কিউকম, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপিং, আদিয়ান মার্ট, বুম বুম, নিডস […]
নিউজ ডেস্ক: অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারের উদ্যোক্তা জন ম্যাকাফিকে স্পেনের বার্সেলোনার একটি কারাগারের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে। কর ফাঁকি দেওয়ার অভিযোগের কারণে স্পেনের আদালত তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে রাজি হওয়ার কয়েক ঘণ্টা মধ্যেই এই ঘটনা ঘটে। কাতালান বিচার বিভাগ বলেছে, কারাগারের চিকিৎসকরা তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করেও সফল হননি। কারাগার থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে, […]
নিউজ ডেস্ক: ক্রিপ্টোকারেন্সির উপর চীন তার দমননীতি আরও বাড়িয়েছে। সাম্প্রতিক পদক্ষেপে দেশটি ব্যাংক এবং পেমেন্ট প্ল্যাটফর্মগুলিকে ডিজিটাল মুদ্রা লেনদেনসমর্থন বন্ধ করতে বলেছে। শুক্রবার সিচুয়ান প্রদেশে বিটকয়েন মাইনিং কার্যক্রম বন্ধ করার আদেশ দেওয়ার পরপরই এই নির্দেশনা এলো। সোমবার বিটকয়েনের মূল্যে ১০ শতাংশেরও বেশি পতনের পর মঙ্গলবার এশিয়ান ট্রেডিংয়ে এটি স্থিতিশীল হয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। […]