ডিস সংযোগ ছাড়াই স্যাটেলাইট চ্যানেল দেখার সুবিধা নিয়ে উন্মোচিত হলো টেলিভিশনের নতুন দেশীয় দুই ব্র্যান্ড ভিস্তা ও লোটাল। এই সেবা দেবে ভিস্তা ইলেক্ট্রনিক্স লিমিটেড। ভিস্তার ৮টি এবং লোটালের ১২টি মডেলের এলইডি টেলিভিশন বাজারজাতের ঘোষণা দেওয়া হয়। এসব টিভির মধ্যে কণ্ঠচালিত অ্যান্ড্রয়েড টিভিরও বেশ কিছু মডেল এনেছে কোম্পানিটি। ভিস্তার মডেলগুলো হচ্ছে ২৪ ইঞ্চি বেসিক, ৩২ ইঞ্চি […]
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে ওঠা ‘নগদ’ এখন চার কোটি গ্রাহকের অপারেটর। সম্প্রতি এই ল্যান্ডমার্ক অতিক্রম করেছে বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক সেবাটি। একই সময়ে ‘নগদ’-এর দৈনিক লেনদেন ৪০০ কোটি টাকা পেরিয়েছে। বাণিজ্যিক সেবা শুরু করার মাত্র দুই বছরের মধ্যে একটি সরকারি সেবার এমন সাফল্য চারিদিকে সাড়া ফেলেছে। চলমান কোভিডের সময়ে সরকারি নানান ভাতা, […]
নিউজ ডেস্ক: মহাশূন্য থেকে প্রাপ্ত তথ্যের গবেষণার জন্য ৩০০ কোটি ডলারের সুপারকম্পিউটিং সেন্টার স্থাপন করবে চীনের সাউদার্ন স্পেস পোর্ট ওয়েনচাং। চলতি বছরের শেষেই এ কাজ শুরু করা হবে বলে জানা গেছে। খবর রয়টার্স। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা হাইনান ডেইলি জানায়, ৩০০ কোটি ডলারের এ সুপারকম্পিউটিং সেন্টার ২০২২ সালের শুরু থেকে মহাকাশ ও সমুদ্র ক্ষেত্রের পাশাপাশি দেশের […]
নিউজ ডেস্ক: বাজারে এসারের নতুন গেমিং ল্যাপটপ প্রিডেটর হেলিয়স ৩০০ এসেছে। মূলত গেমারদের চাহিদাকে প্রাধান্য দিতেই নতুন এ পণ্যের বাজারজাত করেছে প্রতিষ্ঠানটি। এতে ইন্টেলের দশম প্রজন্মের কোর আই সেভেন অক্টা-কোর মোবাইল গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। জিপিইউ হিসেবে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৭০ অথবা এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩৬০ থাকবে। স্মুদ গেমিংয়ের জন্য এতে ১৪৪ হার্টজের রিফ্রেশ […]
নিউজ ডেস্ক: দেশে আপাতত কোনো ধরনের ডিজিটাল মুদ্রা বা ভার্চুয়াল কারেন্সি বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বংলাদেশ ব্যাংক। এছাড়াও কোনো প্রতিষ্ঠানকে এ ধরনের মুদ্রা বাজারে ছাড়ার অনুমোদন না দেওয়া, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের মুদ্রার প্রচলন করার চেষ্টা করলে অথবা লেনদেন করলে তাদের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের […]
নিউজ ডেস্ক: সফটওয়্যার অডিট কোম্পানি কোডকভের বিরুদ্ধে ওঠা নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগের তদন্ত করে দেখছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। ধারণা করা হচ্ছে, কয়েক মাস ধরে তদন্তের পরও বিষয়টি শনাক্তই করা যায়নি। খবর রয়টার্সের। কোডকভ এমন একটি প্লাটফর্ম, যেটি কোনো সফটওয়্যারের কোড দুর্বল কিনা তা পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। এর ২৯ হাজার গ্রাহকের মধ্যে রয়েছে এটলাশিয়ান, […]
নিউজ ডেস্ক: ফেসবুকের মেসেজিং সার্ভিসে এনক্রিপশন পদ্ধতি প্রয়োগ করার ফলে চলমান শিশু নির্যাতনবিরোধী আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে। শিশু নির্যাতনবিরোধী এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন শিশু অধিকার কর্মীরা। এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, যে ব্যবস্থা আইনপ্রয়োগকারী সংস্থার কাছ থেকে অপরাধীকে সুরক্ষা দেয় এমন কিছু আমরা অনুমোদন করতে পারি […]
বিশ্বখ্যাত মার্কিন ম্যাগাজিন ‘ফোর্বস’-এর এশিয়ার ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তাদের তালিকায় এ বছর প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ৯ বাংলাদেশি। মঙ্গলবার (২০ এপ্রিল) ‘ফোর্বস’ ২০২১ সালে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় অনূর্ধ্ব ৩০ বছর বয়সী এশীয় অঞ্চলের ৩০০ তরুণের একটি তালিকা প্রকাশ করে। এতেই বাংলাদেশের এই নয় তরুণের নাম উঠে এসেছে। তালিকায় থাকা ৯ বাংলাদেশি […]
নিজস্ব প্রতিবেদক: মাইক্রোসফট মালয়েশিয়ায় বিভিন্ন দেশের ডেটা ব্যবস্থাপনার জন্য একাধিক ডেটা সেন্টার নিয়ে গঠিত প্রথম “ডাটাসেন্টার অঞ্চল” প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। দেশটির সরকারি সংস্থা ও স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে নতুন এক অংশীদারি কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছর মালয়েশিয়ায় মাইক্রোসফট একশ’ কোটি ডলার বিনিয়োগ করবে বলেও জানান তিনি। ‘বার্সামা মালয়েশিয়া’ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে […]
নিউজ ডেস্ক: অল্প বয়সী গেইমারদেরকে যৌন কনটেন্ট থেকে দূরে রাখতে বাড়তি পদক্ষেপ নিচ্ছেন রোব্লক্স নির্মাতারা। প্রতিষ্ঠানটির বিশ্বাস এবং সুরক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্ট রেমি মালান সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছেন। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, মূলত রেটিং ব্যবস্থা নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ওই রেটিং ব্যবস্থার মাধ্যমে শিশুরা কোন গেইমগুলো খেলবে তা ঠিক করে দিতে পারবেন অভিভাবকরা। এতে করে বর্তমানের চেয়েও […]