নিউজ ডেস্ক: ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ কেনার ভাতা বিতরণ করছে সরকার। মহামারীর মধ্যে সরকার গত তিন মাসে এক কোটি মায়ের ‘নগদ’ অ্যাকাউন্টে এক প্রান্তিকের উপবৃত্তির টাকা পাঠানো হয়েছে। এই দফায় ২০২০ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকের উপবৃত্তির আটকে থাকা সাড়ে চারশ টাকা পেয়েছেন শিক্ষার্থীরা। কর্মকর্তারা […]
নিজস্ব প্রতিবেদক এবার গাড়ি চালনার সুবিধার্থে গুগল ম্যাপের অ্যাপ্লিকেশনের নয়া সংস্করণে জুড়তে চলেছে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোডের মত একাধিক গুরুত্বপূর্ণ ফিচার। রিপোর্ট অনুযায়ী, গত ডিসেম্বর মাসের আপডেট থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাপ ব্যবহারকারীরা এই উন্নত অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোডের দেখা পেয়েছিলেন। তবে সম্প্রতি গুগলের একটি ব্লগ পোস্টে এই ফিচারের সম্প্রসারণ এবং আরও আধুনিক ফিচার লঞ্চের কথা প্রকাশ্যে আনা […]
নিউজ ডেস্ক: ফের বিভ্রাটের কবলে পড়েছিল হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ফেইসবুকের সেবা। বিভ্রাট ট্র্যাকিং সেবা ডাউনডিটেক্টরের তথ্য বলছে, লাখ লাখ ব্যবহারকারী আক্রান্ত হয়েছিলেন বিভ্রাটের ফলে। শুধু ফেইসবুক সাইটেই সমস্যার সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন এক লাখ ১২ হাজার ব্যবহারকারী। এক লাখ ০১ হাজার জানান ইনস্টাগ্রামে সমস্যা হওয়ার কথা। অন্যদিকে, হোয়াটসঅ্যাপের সমস্যার ব্যাপারে জানিয়েছেন পাঁচশ’ ১৬ জন। […]
নিউজ ডেস্ক: অ্যাপল নিজেদের ‘ফাইন্ড মাই’ নেটওয়ার্কের পরিধি বাড়াচ্ছে। এখন থেকে তৃতীয় পক্ষের ডিভাইসেও সেবা দেবে প্রতিষ্ঠানটি। ফলে অ্যাপলের ফাইন্ড মাই নেটওয়ার্ক ব্যবহার করে খুঁজে বের করা যাবে অন্যান্য কয়েকটি প্রযুক্তি পণ্যও। এরকম প্রযুক্তি পণ্যের মধ্যে রয়েছে বেলকিনের সাউন্ডফর্ম ইয়ারবাডস এবং চিপোলো ওয়ান স্পট আইটেম ট্র্যাকার। আগামী সপ্তাহেই বাজারে আসছে পণ্য দুটি। আসার পর ক্রেতাদের […]
নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে দেশজুড়ে চলছে লকডাউন। তাই ক্রেতার হাতে স্মার্টফোন পৌঁছে দিতে ফ্রি হোম ডেলিভারি সেবা চালু করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে ঘরে বসেই অপো হ্যান্ডসেট অর্ডার করা যাবে। অপো’র বিশেষ এই সেবা চলবে মহামারির পুরোটা সময় জুড়ে। এজন্য নির্দিষ্ট গুগল ডক ফাইলে গিয়ে গ্রাহকের […]
নিউজ ডেস্ক: ফিনল্যান্ডের নোকিয়া বিশ্বের সবচেয়ে বড় পিসি নির্মাতা চীনা প্রতিষ্ঠান লেনোভো গ্রুপের সঙ্গে বহু বছরের পেটেন্ট লড়াই নিষ্পত্তি করেছে বলে দুটি প্রতিষ্ঠানই জানিয়েছে। ক্রস-লাইসেন্স চুক্তির শর্তাবলী গোপন রাখলেও নোকিয়া জানিয়েছে, লেনোভো নোকিয়াকে এককালীন নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে। নোকিয়ার এক মুখপাত্র এ বিষয়ে কোনো আর্থিক বিবরণ দিতে অস্বীকার করেছেন বলে জানিয়েছে রয়টার্স। ভিডিও-কমপ্রেশন বিষয়ে […]
নিউজ ডেস্ক: টেসলার গাড়ি যে চীনের জন্য ‘নিরাপদ ও বিশ্বাসযোগ্য’ তা প্রমাণ করার জন্য অনেকটা আদাজল খেয়েই নেমেছেন টেসলা প্রধান ইলন মাস্ক। এবার তিনি জানালেন, আমেরিকার বাইরে টেসলা গাড়িগুলোর ক্যামেরা তাদের নিয়ন্ত্রণে থাকে না। কারণটি পরিষ্কার। টেসলা চীনকে হাতছাড়া করতে চায় না। চীন এই মুহূর্তে বিশ্বে গাড়ির সবচেয়ে বড় বাজার। টেসলার এই ডিসক্লেইমারের পেছনের ঘটনা […]
নিউজ ডেস্ক: সুইস ঘড়ি নির্মাতাদের কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম তেমন একটা পছন্দ নয়, তারা চান বিক্রয়কেন্দ্রে এসে দেখে-বুঝে ঘড়ি কিনবেন ক্রেতা। তবে, করোনাভাইরাস বাস্তবতা পাল্টে দিয়েছে সে চিত্র। সর্বশেষ পণ্য দেখাতে ও করোনা সঙ্কটে কমে যাওয়া বিক্রি পুনরুদ্ধারে অনলাইনে এসে হাজির হয়েছেন সুইজারল্যান্ডের বিলাসবহুল ঘড়ি নির্মাতারা। রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ওয়াচবক্স বা রিচমন্ট’স ওয়াচফাইন্ডারের মতো […]
নিউজ ডেস্ক: একসময়ের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এলজি ইলেকট্রনিক্স মোবাইলের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্রমবর্ধমান ক্ষতির মুখে পড়েই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দক্ষিণ কোরিয়ার এ কোম্পানি। সোমবার এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। খবরে প্রকাশ, এক বিবৃতিতে এলজি জানিয়েছে, মোবাইল ফোন খাত থেকে সরে আসার কৌশলগত সিদ্ধান্ত প্রতিষ্ঠানকে ইলেকট্রিক যান, স্মার্ট হোম, রবোটিক্স […]
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বড় ধরনের বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগের জন্য বাংলাদেশকে একটি প্রতিশ্রুতিশীল গন্তব্য অভিহিত করেন তিনি। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল মঙ্গলবার ভার্চুয়ালি উদ্বোধনকালে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমেরিকান উৎপাদনকারী কোম্পানিগুলোর জন্য শিল্প-কারখানা স্থাপনের সুবিধা প্রদানের লক্ষ্যে একটি বিশেষ […]