স্মার্টফোন বিশ্বে আরো একটি নিউ ব্র্যান্ড ফোন ONE Plus 9 লঞ্চ হতে যাচ্ছে। ওয়ানপ্লাসের আগামী ‘ওয়ানপ্লাস 9’ সিরিজ দীর্ঘদিন ধরে শিরোনামে উঠে রয়েছে এবং কোম্পানির ফ্যানরাও অধীর আগ্রহে এই সিরিজের ফোনগুলির জন্য অপেক্ষা করে রয়েছে। জেনে নিন এই ফোনের যাবতীয় সব ফিচার সম্পর্কে। ডিসপ্লে: ডিসপ্লে হিসেবে থাকছে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ফ্লুইড […]
নতুন আপডেটের কারণে বিভ্রাটের কবলে পড়েছিল মাইক্রোসফট টিমস এবং অন্যান্য মাইক্রোসফট ৩৬৫ সেবা। পরে বিভ্রাট সারাতে আপডেট ফিরিয়ে নেয় প্রতিষ্ঠানটি। জানা গেছে, সোমবার বিকেল থেকে মাইক্রোসফট ৩৬৫-এ প্রবেশ করতে সমস্যা হচ্ছিল ব্যবহারকারীদের। বিভ্রাট কবলিত সেবার তালিকায় ছিল অ্যাজিউর, ডায়নামিক্স ৩৬৫। এ সময়টিতে সমস্যা হতে দেখা গেছে মাইক্রোসফট টিমস, এক্সচেইঞ্জ অনলাইন ইমেইল, ফর্মস এবং অন্যান্য সেবাগুলোতেও। […]
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) গণশুনানিতে দু’টি বিশেষ সার্ভিসের প্রতি গ্রাহকরা আগ্রহ দেখিয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রায়ত্ত এ কোম্পানিটি জানায়, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন ১১ মার্চ বিকেল ৪টায় ফেসবুক লাইভে গণশুনানি করেছেন। এতে বলা হয়, গণশুনানিতে বিটিসিএলের ইন্টারনেট সার্ভিস— বিশেষ করে ‘জিপন’ সার্ভিসের প্রতি বিভিন্ন জেলার অধিবাসীদের এবং নতুন আইপি […]
চাঁদে মহাকাশ স্টেশন তৈরি জন্য এক পরিকল্পনার কথা ঘোষণা করেছে রাশিয়া ও চীন। রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস বলছে, এ বিষয়ে তারা চীনের জাতীয় মহাকাশ সংস্থার সঙ্গে একটি চুক্তিতে সই করেছে। দুটো দেশের সরকারের পক্ষে রাশিয়া ও চীনের মহাকাশ গবেষণা সংস্থার নেতারা এই চুক্তিতে সই করেছেন। তারা বলছেন, গবেষণার জন্য তারা চন্দ্রপৃষ্ঠে কিংবা চাঁদের কক্ষপথে […]
ব্যবহারকারীদের পাসওয়ার্ড শেয়ার করা যেন একদমই সহ্য করতে পারছে না নেটফ্লিক্স। এটি বন্ধের জন্য নতুন পদক্ষেপ কী হতে পারে তা পরীক্ষা করে দেখছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি পাসওয়ার্ড শেয়ার করেন এমন কিছু নেটফ্লিক্স বাবহারকারিকে সতর্কও করেছে মার্কিন এ স্ট্রিমিং জায়ান্ট। ওই সতর্ক বার্তায় সরাসরি ব্যবহারকারীদের ডিভাইসের পর্দায় লিখে দিয়েছিল, “আপনি যদি এ অ্যাকাউন্টের মালিকের সঙ্গে বসবাস না […]
নিজেদের লাইট অ্যাপ প্রথম ২০১৮ সালে নিয়ে এসেছিল ইনস্টাগ্রাম। পরে গত বছরের বসন্তে প্লে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে নিয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু এখন এসে আরও একবার মত বদলেছে ইনস্টাগ্রাম। নতুন করে ১৭০টি দেশের জন্য লাইট অ্যাপ আনার খবর জানিয়েছে ফেইসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি। ইনস্টাগ্রামের লাইট অ্যাপে এবার যোগ হচ্ছে নতুন কিছু ফিচার। এ ছাড়াও ফাইল আকারও বাড়ছে। […]
নিরাপত্তা গবেষকরা সম্প্রতি মাইক্রোসফট কর্পোরেশনের মেইল সার্ভার সফটওয়্যারে ত্রুটি খুঁজে পেয়েছেন। গোটা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলা চালাতে ওই ত্রুটির সুযোগ নিচ্ছে অন্তত ১০টি হ্যাকিং গ্রুপ। বুধবার এ ব্যাপারে এক ব্লগ পোস্ট প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থা ইএসইটি। ওই ব্লগ পোস্টে হ্যাকারদের মাইক্রোসফটের ত্রুটির সুযোগ নেওয়ার বিষয়টি তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। এরইমধ্যে মাইক্রোসফটের ওই মেইল সার্ভার সফটওয়্যার […]
পেটেন্ট লাইসেন্স বিষয়ে স্যামসাংয়ের সঙ্গে চুক্তি করেছে নোকিয়া। চুক্তিতে উল্লিখিত পেটেন্টগুলো ভিডিও’র মান বিষয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে এই ফিনিশ টেলিকম প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানদুটি চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ না করলেও এর ফলে নোকিয়ার পেটেন্ট করা প্রযুক্তি স্যামসাং ব্যবহার করবে এবং নোকিয়া এজন্য রয়্যালটি পাবে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। নোকিয়ার পেটেন্ট পোর্টফোলিওতে প্রায় ২০ হাজার পেটেন্ট রয়েছে, এর […]
অডিও ক্যাসেট টেপ উদ্ভাবক খ্যাত ডাচ প্রকৌশলী লু ওটেনস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর। ১৯৬০ এর দশকে বাজারে আসার পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আনুমানিক ১০ হাজার কোটি ক্যাসেট বিক্রি হয়েছে। মানুষের গান শোনার অভ্যাস বদলে দিয়েছিলো লু ওটেনসের উদ্ভাবন। ডিজিটাল যুগে এসেও মানুষ ক্যাসেট টেপ খুঁজে ফিরেছে। সাম্প্রতিক বছরে ফের চাহিদা […]
মার্কিন ব্যাংক জেপিমরগান চেজ অ্যান্ড কো তাদের ‘চেজ পে’ ডিজিটাল ওয়ালেট সেবা বন্ধ করে দেবে। চেজ পে’র মাধ্যমে অর্থ প্রদানের বিষয়টি সকল মার্চেন্ট অ্যাপ এবং ওয়েবসাইট থেকে সরিয়ে দেবে ব্যাংকটি। ব্যাংকটি নিজের ওয়েবসাইটে মাসের শেষে এই সিদ্ধান্ত বাস্তবায়নের কথা বিজ্ঞপ্তি আকারে জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। মোট সম্পদের বিবেচনায় ব্যাংকটি এসঅ্যান্ডপি বৈশ্বিক তালিকায় মার্কিন […]