ক্যামেরায় ধারণ করা ছবিকে এডিট করে নোভার সেলফি বলে চালাতে গিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। অদ্ভূত এই কাণ্ড ঘটিয়ে বিজ্ঞাপন প্রচার করতে গিয়ে আসল কাহিনী ফাঁস হয়েছে হুয়াওয়ের মিসর বিভাগের। এই বিজ্ঞাপনের শুটিংয়ের একটি ভিডিওতে দেখা যায়, সেলফি তোলার সময় নোভা-৩ এর পরিবর্তে ডিএসএলআর ক্যামেরার সামনে হাত বাড়িয়ে ছবির জন্য […]
বিখ্যাত উড়োজাহাজ কোম্পানি বোয়িং এবার রীতিমতো অসম্ভবকে সম্ভব করার প্রকল্প হাতে নিয়েছে। শব্দের চেয়ে ৫ গুণ দ্রুতবেগে চলতে সক্ষম বাণিজ্যিক বিমান তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন এই কোম্পানিটি। বোয়িং জানিয়েছে, এই বিমানটি যাত্রীদের এক থেকে ৩ ঘনটার মধ্যে পৃথিবীর যেকোনো স্থানে নিয়ে যেতে সক্ষম হবে। মাত্র ২ ঘণ্টায় লন্ডন থেকে নিউইয়র্কে যেতে সক্ষম হবে এই […]
ইন্টারনেটের গতি যেখানে কম সেখানেও যাতে সহজে ইনস্টাগ্রাম ব্যবহার করা যায় সে সুবিধা এসেছে। ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম ‘ইনস্টাগ্রাম লাইট’ নামে অ্যাপটির একটি হালকা সংস্করণ উন্মুক্ত করেছে। অ্যাপটির আকার মাত্র ৫৭৩ কিলোবাইট। গুগল প্লেস্টোরে অ্যাপটি তালিকাভুক্ত হয়েছে। ইনস্টাগ্রামের এক মুখপাত্র বিষয়টি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে নিশ্চিত করেছেন। ইনস্টাগ্রাম লাইট অ্যাপটি সম্প্রতি মেক্সিকোতে পরীক্ষা চালানো হয়। ইনস্টাগ্রামের […]
২০১৩ সাল থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান অরেঞ্জ বিডি লিমিটেড পরিচালিত দেশের প্রথম ফটোগ্রাফি ই-কমার্স সাইট 71Pix.com এর যাত্রা শুরু। প্রতিষ্ঠালগ্ন থেকে হাঁটি হাঁটি পা পা করে নবীন-প্রবীণ আলোকচিত্র শিল্পীদের সঙ্গে নিয়ে এগিয়ে চলছে 71Pix.com। ইতিমধ্যে 71Pix.com এর অধীনে রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে ২০১৫ সালে তিন দিনব্যাপী ‘ট্যাম্পল অফ মাইন্ড’ এবং ২০১৬ সালে ‘ওয়ার্ডস […]
জার্নাল অব সোশ্যাল সাইকোলজিতে প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে জানা যায়, পাঁচ দিন ফেসবুক থেকে দূরে থাকলে দিন শেষে লাভই, কমবে মানসিক চাপ, উদ্বেগ আর টেনশন। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এরিক ভ্যানম্যানের নেতৃত্বে একটি দল ১৩৮ জন ফেসবুক ব্যবহারকারীকে নিয়ে গবেষণা করে দেখেছেন, তাদের সবাই কম করে দিনে আড়াই থেকে তিন ঘণ্টা ফেসবুকে কাটাতে অভ্যস্ত। গবেষণা শেষে এরিকদের […]
অনেক পিসিতেই এখন এক টেরাবাইট স্টোরেজ থাকে। কিন্তু মোবাইল ফোনেই এখন এক টেরাবাইট স্টোরেজ পাওয়া যাবে। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্টিসান তৈরি করেছে এমনই একটি স্মার্টফোন। তাদের ‘আর ওয়ান’ নামের স্মার্টফোনে এক টেরাবাইট স্টোরেজ আছে, যা কম্পিউটার সিপিইউ হিসেবে ব্যবহার করা যেতে পারে। ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার অ্যাবাকাস […]
মিজান,কাউনিয়া প্রতিনিধিঃ বাঙ্গালীর মহাকাশ জয় সফলভাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ হওয়ায় রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ ছাত্রলীগ এর আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ই মে) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা ও কাউনিয়া কলেজ শাখা আয়োজিত একটি আনন্দ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাসষ্ট্যান্ড (মুক্তিযোদ্ধা চত্বর) এসে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক […]
নিজেকে আরও বেশি সচেতন হতে হবে সাইবার ঝুঁকি মোকাবেলায়। তাহলে এই সমস্যা থেকে নিরাপদ থাকা সম্ভব। ‘সিটিও টেক সামিট ২০১৮’ দ্বিতীয় দিনে ‘সাইবার সিকিউরিটি: থ্রেডস ভালনারেভেটিস অ্যান্ড কাউন্টার মেজার’ শিরোনামে সেমিনারে মূল বক্তা হিসেবে এ কথা বলেন ইউনিভার্সিটি সাইবার ফোরামের কো-ফাউন্ডার ও সিটিও ফোরাম বাংলাদেশের নির্বাহী সদস্য আজিম ইউ হক। সিটিও ফোরাম বাংলাদেশে আয়োজনে দেশে […]
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজে কোনো পোস্ট দেয়া বা শেয়ার করা যাচ্ছে না। বুধবার দুপুর দেড়টা থেকে হঠাৎই পোস্ট দেয়ার অপশন তুলে দেয়া হয়েছে। পোস্ট দেয়ার কোনো অপশনই রাখা হয়নি। ব্যক্তিগত তথ্যের অপব্যবহার নিয়ে বেশ সমালোচনার মুখে রয়েছে ফেসবুক। সমালোচনার মধ্যেই গতকাল (মঙ্গলবার) থেকে ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠানটির বার্ষিক এফএইট ডেভেলপার কনফারেন্স শুরু করেছেন ফেসবুকের প্রধান […]
বিগত দুই মাসে দেশের তিন শীর্ষ মোবাইল অপারেটরের ২৫ লাখ গ্রাহক ফোরজি সেবার সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এরমধ্যে গ্রামীণফোন ও রবি’র দশ লাখ করে বিশ লাখ এবং বাংলালিংকের মোট পাঁচ লাখ ফোরজি গ্রাহক হয়ে গেছে বলে জানিয়েছেন অপারেটরগুলো। গ্রামীণফোনের এক্সটার্নাল কমিউনিকেশন্সের প্রধান সৈয়দ তালাত কামাল বলেন, দুই মাসে আমরা ১০ লাখের উপরে সিম ফোরজিতে কনভার্ট করতে […]