প্রচ্ছদ খেলাধুলা চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল

চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব হারানোর পরপরই সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল চুপিসারে বিসিবি কার্যালয় ত্যাগ করেছেন।

বিসিবি ছাড়ার সময় গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাজি হননি। অত্যন্ত তড়িঘড়ি করে তিনি নিজের গাড়িতে উঠে যান। এর আগে তামিম ইকবালকে সভাপতি করে এগারো সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ।

উল্লেখ্য, ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে ওঠা নানা অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদনে নির্বাচনি প্রক্রিয়ায় অনিয়ম, প্রভাব খাটানো এবং স্বচ্ছতার অভাবের প্রমাণ পাওয়া যায়। এরই জেরে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও খবর

ইউরোপীয় দেশের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ

০৭ এপ্রিল ২০২৬
Daily Gazipur
ফন্ট
লাইন
সেভ