প্রচ্ছদ খেলাধুলা বিসিএলে কোচের দায়িত্ব পেলেন যারা

বিসিএলে কোচের দায়িত্ব পেলেন যারা

খেলাধুলা ডেস্ক:

সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাচ্ছে লাল বলের বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএল। আগামী একুশ এপ্রিল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি ঘরোয়া লিগের অন্যান্য ক্রিকেটাররা অংশ নেবেন। ইতোমধ্যে দলগুলোর কোচিং স্টাফ চূড়ান্ত করা হয়েছে।

বিসিবির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, সেন্ট্রাল জোনের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল এবং সহকারী হিসেবে থাকবেন সাইফুল ইসলাম। নর্থ জোনের প্রধান কোচ হয়েছেন হান্নান সরকার এবং তার সহকারী নাজমুল ইসলাম। ইস্ট জোনের প্রধান কোচ রাজিন সালেহ ও সহকারী তালহা জুবায়ের এবং সাউথ জোনের প্রধান কোচ তুষার ইমরান ও সহকারী হিসেবে ডলার মাহমুদ দায়িত্ব পালন করবেন।

প্রথম দুই রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটাররা খেলবেন। এরপর পাকিস্তান সিরিজ শুরু হয়ে যাওয়ায় তাদের জায়গায় অন্য ক্রিকেটারদের নেওয়া হবে। টুর্নামেন্টের খেলাগুলো সিলেট, রাজশাহী, বগুড়া ও ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মে মাসের প্রথম সপ্তাহের দিকে টুর্নামেন্টের শেষ রাউন্ড অনুষ্ঠিত হবে।

আরও খবর

বিসিবির এডহক কমিটির প্রধান তামিম ইকবাল

০৭ এপ্রিল ২০২৬
Daily Gazipur
ফন্ট
লাইন
সেভ