যুক্তরাষ্ট্রে আসন্ন ফুটবল বিশ্বকাপ চলাকালে স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের কারণে বড় ধরনের জটিলতা তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে কর্মরত খাদ্য পরিষেবা কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ফিফার কাছে বেশ কিছু দাবি দাওয়া পেশ করেছে।
ইউনিয়নটির দাবি, অভিবাসন কর্তৃপক্ষকে স্টেডিয়ামের কার্যক্রম থেকে দূরে রাখতে হবে, শ্রমিকদের কাজের পরিবেশ সুরক্ষিত করতে হবে এবং সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়েছে, এসব দাবি মানা না হলে শ্রমিকরা ধর্মঘটে যেতে বাধ্য হবে। বিশেষ করে অভিবাসী শ্রমিকদের ওপর ব্যাপক কড়াকড়ি আরোপের কারণেই এই অসন্তোষ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, বিশ্বকাপের সময় অভিবাসন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে শ্রমিক ইউনিয়ন মনে করে, এটি শ্রমিক ও দর্শকদের জন্য ভীতিজনক হতে পারে। আগামী জুন ও জুলাই মাসে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং সোফি স্টেডিয়ামে আটটি ম্যাচ হওয়ার কথা রয়েছে।
ইউরোপীয় দেশের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ
০৭ এপ্রিল ২০২৬
